Advertise With Us Report Ads

শৈলকুপায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত

LinkedIn
Twitter
Facebook
Telegram
WhatsApp
Email

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পহেলা জুন রবিবার বিকাল ৪ টায় উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ ওসমান আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, , জেলা বিএনপির সহ সভাপতি রাকিবুল হাসান খান দিপু, সাবেক চেয়ারম্যান রফিকুল ইুসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাকিবুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক বাবলু মোল্যা, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক কাউন্সিলর এটিএম শহিদুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাওসার আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম সাদাতসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

ADVERTISEMENT
3rd party Ad. Not an offer or recommendation by dailyalo.com.

অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোহরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান। দোয়া মাহফিল শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন। dailyalo.com এর কোন প্রস্তাব বা সুপারিশ নয়।
বিজ্ঞাপন
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন। dailyalo.com এর কোন প্রস্তাব বা সুপারিশ নয়।

আরও পড়ুন